রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

চারদিনে প্রার্থিতা ফিরে পেলেন ২১৪ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে চার দিনের শুনানিতে ২১৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

আপিল শুনানির তৃতীয় দিন বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের আইন শাখা সূত্রে এই তথ্য জানা যায়।

ইসির আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৬ জন। বাতিল হয়েছে ৫০ জনের। সিদ্ধান্ত হয়নি ৩ জনের। প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পায়, ৩২ জনের নামঞ্জুর ও ৬টির সিদ্ধান্ত হয়নি। দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পায় ৫১ জন। নামঞ্জুর হয়েছে ৪১ জনের। তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পায় ৬১ জন। বাতিল হয়েছে ৩৫ জনের। সিদ্ধান্ত হয়নি ৪ জনের।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD