সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

দিনদুপুরে রাজধানীতে বাসে আগুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

দিনদুপুরে রাজধানীর জুরাইন এলাকায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জুরাইনের পোস্তগোলায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম। তবে বাসে আগুন দেওয়ার ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পোস্তগোলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুনের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পোস্তগোলা ফায়ার স্টেশনের ২ ইউনিটের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর ডাকা অবরোধের আগের রাতে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে রাজধানীতে চারটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গুলিস্তান, মিরপুর মাজার রোড, মিরপুর-১৩ এবং কলাবাগান এলাকায় এসব গাড়িতে আগুন দেওয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD