শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

লেবাননে হামলা চালালো ইসরায়েল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩

লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর আগে ইসরায়েলের আভিভিম, মার্গালিওট ও আরব আল-আরামশে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ। এর জবাব দিতেই পাল্টা হামলা চালায় ইসরায়েল।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজায় হামাসের সঙ্গে তীব্র লড়াই চলছে। এতে গত এক সপ্তাহে তাদের ১৪ সেনা নিহত হয়েছেন।

অবরুদ্ধ গাজা উপত্যকায় সময়ের সঙ্গে সঙ্গে লাশের সারি দীর্ঘ হচ্ছে। এরই মধ্যে সেখানে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। গত ৭ অক্টোবর থেকে চলা সংঘাত এখনও থামার কোনো লক্ষণ নেই। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলার বলি হচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা।

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজায় এখন পর্যন্ত ২০ হাজারের বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ হাজার ৬৮৮ জন। অপরদিকে পশ্চিম তীরে নিহত হয়েছেন ৩০৩ জন এবং আহত হয়েছে আরও ৩ হাজার ৪৫০ জন।

অন্যদিকে ভারতের গুজরাট উপকূলে একটি রাসায়নিকবাহী ট্যাংকারে যে ড্রোন হামলা হয়েছে, সেটি ইরান থেকে ছোড়া হয়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনা লোহিত সাগরের বাইরেও বাণিজ্যিক জাহাজ চলাচলে ঝুঁকি বাড়ার ইঙ্গিত হিসেবে দেখছে তারা।

গত শনিবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০টার দিকে গুজরাট উপকূলে জাপানি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয়। এতে জাহাজটিতে আগুন ধরে গেলেও তা দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD