মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী শিক্ষাবর্ষে স্কুলে ভর্তিতে আসছে বড় পরিবর্তন ইয়েমেনের তেল-গ্যাসসমৃদ্ধ প্রদেশের দিকে এগোচ্ছে হুথিরা ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন সৌদিতে হুথিদের হামলা, তবু কেন অস্ত্র ধরছে না মক্কা জোট ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, শিশুসহ ৬ জনের মৃত্যু রাশিয়ার জ্বালানিতে নয়, অন্য কিছুতে হামলা চালাও: ইউক্রেনকে ট্রাম্প ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজারের বেশি ১৩ দিনে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা রেমিট্যান্স এসেছে

ফিলিস্তিনিদের গাজা ছাড়তে ইসরাইলি মন্ত্রীর তাগিদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

ফিলিস্তিনে প্রায় তিন মাস ধরে টানা হামলা চালাচ্ছে ইসরাইল। এখন পর্যন্ত এ বর্বর হামলায় নিহত হয়েছেন প্রায় ২২ হাজার ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনিদের আবার গাজা উপত্যকা ছেড়ে চলে যেতে তাগিদ দিলেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। রোববার আর্মি রেডিওতে
কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি। খবর আল-জাজিরার।

বেজালল স্মোট্রিচ বলেন, এখন দরকার গাজাবাসীকে এলাকা ছাড়তে উৎসাহিত করা। যদি গাজার ২৩ লাখ মানুষ ইসরাইল রাষ্ট্রকে ধ্বংস করার পেছনে না লেগে থাকে তবে পরিস্থিতি ভিন্ন।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী ও গাজার শাসন ক্ষমতায় থাকা হামাস বলছে, ২০ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করার এবং তাদের মধ্যে প্রায় ২ লাখ ফিলিস্তিনিকে গাজায় রাখার যে আহ্বান স্মোট্রিচ জানিয়েছে তা বর্বর আগ্রাসনের পাশাপাশি একটি যুদ্ধাপরাধও।

হামাস বলেছে, ইসরাইলের আগ্রাসন বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে এবং এতোদিনের নৃশংস হামলার জন্য জবাবদিহি করতে হবে।

তেল আবিব থেকে আল-জাজিরার সারা খাইরাত জানিয়েছেন, স্মোট্রিচের এ মন্তব্য ইঙ্গিত দেয় যে, ইসরাইল পুনরায় গাজা দখল করতে চায়।

তিনি বলেন, ইসরাইলের এ মন্তব্য ১৯৪৮ সালের নাকবা পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। আট লাখ ফিলিস্তিনিকে ওই সময় নিজভূমি থেকে বিতাড়িত করা হয়েছিল। ওই বছরের মে মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরাইল আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র স্থাপনার ঘোষণা দিয়েছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD