শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

মুন্সীগঞ্জে নৌকা সর্মথককে কুপিয়ে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

মুন্সীগঞ্জ-৩ আসনে জিল্লুর রহমান (৪০) নামের নৌকা সর্মথককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বতন্ত্র কাঁচি প্রতীকে হাজী মো. ফয়সাল বিপ্লবের সর্মথকদের বিরুদ্ধে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে মিরকাদিম পৌরসভা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিপি ও পুলিশের অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রিটানিং অফিসার ও জেলা প্রসাশক মো. আবুজাফর রিপন, পুলিশ সুপার মো. আসলাম খান।

নিহতের স্ত্রী রেহেনা বেগমের দাবি, স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সর্মথক মিরকাদিম পৌরসভার কথিত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শহিদুল ইসলাম শাহীন ও পৌর কাউন্সিলর মো. লিটনের নেতৃত্বে নৌকা সর্মথক জিল্লুর রহমানকে হত্যা করা হয়েছে। তারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় তায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জেলা রিটানিং অফিসার মো. আবু জাফর রিপন বলেন, হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত থাকুক না কেন তদন্ত করে সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD