শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

মিমি-তাপসের ‘ভাল্লাগছে না’ প্রকাশ্যে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এবার তিনি সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে ‘ভাল্লাগছে না’ শিরোনামে একটি গান গেয়েছেন। গানটির মিক্স-মাস্টারিং করেছেন প্রত্যয় খান।

গানটি নিয়ে মিমি বলেন, ‘ভাল্লাগছে না’ এমন একটি কথার গান যেটা আমাদের বাঙালিদের সঙ্গেজুড়ে আছে। দারুণ এক্সাইটেড ছিলাম গানটা নিয়ে। এমন হয়েছে নিজেতো নয়ই, শ্রোতাদেরও আর অপেক্ষা করাতে ভাল্লাগছিল না। তাই প্রকাশ করে দিলাম। এটি আমার ভক্তদের জন্য নতুন বছরের উপহার।

গানটির মুক্তিতে মিমিকে শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, “মিমি যেমন সুঅভিনেত্রী, ভালো মনের মানুষ, তেমনি গানটাও ভালো করেন। তিনি টিএম ফ্যামেলিরই একজন। কলকাতায় গিয়ে আড্ডার ছলে গানটি তৈরি হয়। ‘ভাল্লাগছে না’ গানে সময়কে ধারণ করেছেন মিমি। তার প্রতি সবসময় শুভকামনা রইল।”

মিমিকে মডেল বানিয়ে ভিন্ন মাত্রার মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তুহিন। ‘ভাল্লাগছে না’ প্রকাশ হয়েছে মিমি চক্রবর্তী ক্রিয়েশন্স নামের ইউটিউব চ্যানেলে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD