শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

‘তুফান’-এ শাকিবের নায়িকা তানজিকা?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

ঢালিউড অভিনেতা শাকিব খানের হাতে একগুচ্ছ ছবির কাজ। এরমধ্যে ‘তুফান’ নির্মাণ করছেন রায়হান রাফী। নির্মাতা জানিয়েছেন ছবিটিতে গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে কিং খানকে। তবে জানাননি পর্দায় গ্যাংস্টার শাকিবের সঙ্গে জুটি বাঁধবেন কোন নায়িকা।

এদিকে গুঞ্জন চলছে ‘তুফানে’ শাকিবের নায়িকা হিসেবে থাকবেন তানজিকা আমিন। ‘মহানগর ২’-এর মাধ্যমে আলোচনায় আসা এ অভিনেত্রী বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন।

শাকিবের নায়িকা হওয়া প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তানজিকা বলেন, ‘‘আমি জানি না কীভাবে ‘তুফান’ সিনেমার সঙ্গে আমার নাম জুড়ে গেল। কিন্তু আমি এই সিনেমাটি করছি না। রাফীর সঙ্গে আমার অন্য একটি সিনেমা নিয়ে সবকিছু চূড়ান্ত হয়েছে। মার্চ মাসে সেটির শুটিং শুরু হওয়ার
কথা ছিল। কিন্তু এখনও যেহেতু ‘তুফান’ সিনেমার শুটিং শেষ হয়নি তাই আমাদের সিনেমার শুটিং শুরু সম্ভবত জুলাইতে হতে পারে।’’

এদিকে যে সিনেমায় তানজিকা চুক্তিবদ্ধ হয়েছেন সেখানে তার নায়ক কে থাকছেন, এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘এখন পর্যন্ত আমি আছি এটুকুই জানি। নায়ক এখনও চূড়ান্ত হয়নি। তবে চমক থাকছে, বলতে পারি।’

এদিকে ওটিটি মাধ্যমে ব্যস্ত সময় কাটাচ্ছেন তানজিকা। তার অভিনীত সবশেষ সিনেমা ‘গহীনের গান’। এর পরিচালক সাদাত হোসাইন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD