রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

আইডিয়াল শিক্ষার্থীর মৃত্যু: জেএস ডায়াগনস্টিক সিলগালা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

রাজধানীর মালিবাগে জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে সুন্নাতে খতনা করাতে গিয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আহনাফ তাহমিন আয়হামের (১০) মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে স্বাস্থ্য অধিদফতর ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করেছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগ জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান।

তিনি জানান, এনেস্থিসিয়া দেওয়ার জন্য হাসপাতালের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু এই হাসপাতালের শুধুমাত্র ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন আছে। তাদের এনেস্থিসিয়া দেওয়ার কোন সুযোগ নেই।

তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদফতরের পক্ষে থেকে শিশু আহনাফের মৃত্যুর ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করছি। আমরা জেনেছি গতকাল মঙ্গলবার খতনা করাতে শিশুটিকে এই হাসপাতালে নিয়ে আসা হয়। ডা. ইশতিয়াক নামক একজন এই খতনার সার্জন ছিলেন, আর ডা. মাহবুব মুর্শেদ শিশুটির এনেস্থেসিওলজিস্ট ছিলেন। অভিযোগ অনুসারে এনেস্থিসিয়া দেওয়ার সময় শিশুটিকে অজ্ঞান করার পর আর তার জ্ঞান ফিরেনি। পরবর্তীতে আজ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

ডা. মইনুল বলেন, হাসপাতালটির সমস্ত তথ্য আমাদের হাতে এসেছে। আমরা সেগুলো পর্যবেক্ষণ-পর্যালোচনা করছি। যতটুকু পেয়েছি, প্রতিষ্ঠানটির হাসপাতাল কার্যক্রম চালানোর কোন অনুমোদন ছিল না, তবে তাদের ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনার অনুমোদন রয়েছে। সুতরাং তারা যদি কোন রোগীকে এনেস্থিসিয়া দিয়ে থাকে, সেটি অন্যায় করেছে। আমরা আরও তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিব। আর যিনি অপারেশন করেছেন, তার বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিচ্ছি।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের পর বিশেষজ্ঞদের কাছে জেনে তারপর বলা যাবে আসলে কেন এই ঘটনা ঘটলো, কি ভুল হয়েছে।

কঠোর ব্যবস্থা না নেওয়ায় বারবার একই ঘটনার পুনরাবৃত্তি এমন প্রশ্নের জবাবে ডা. মইনুল বলেন, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনার পর আমরা হাসপাতালটি বন্ধ করেছি। মামলা চলমান আছে। এই ঘটনার পর আমরা সারাদেশে এক হাজার ২৭টি ক্লিনিক বন্ধ করেছি। ইউনাইটেডের যদি কোনো প্রকার গাফিলতি থাকে অবশ্যই মামলার মাধ্যমে বিচার হবে।

ল্যাবএইড হাসপাতালের ঘটনার বিষয়ে তিনি বলেন, গত পরশুদিন ল্যাবএইড হাসপাতালে এন্ডোস্কোপি করতে গিয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে। এটা আমরা অবগত আছি। গত মঙ্গলবার রাতে আমাদের একটি দল হাসপাতালটি পরিদর্শন করেছে। আমরা সকল তথ্য উপাত্ত সংগ্রহ করেছি। আরও তথ্য চাওয়া হয়েছে। সেগুলো বৃহস্পতিবার পাওয়া যাবে। সেক্ষেত্রেও যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD