শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী কিশোরের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া রেলগেটে ট্রেনের ধাক্কায় মো. মোয়াজ (১৫) নামের এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোর মোয়াজ ৯০ নং পশ্চিম নাখালপাড়ার মো. ইয়াহিয়া শরীফের ছেলে।

নিহত মোয়াজের চাচা কাউসার জামান জানান, তেজগাঁওয়ের নাখালপাড়া বড় মসজিদের পাশেই আমাদের বাড়ি। মোয়াজ ছোটবেলা থেকেই মানসিক প্রতিবন্ধী ছিল। আজ সকালে রেললাইন পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। সংবাদ পেয়ে আহত
মোয়াজকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান মোয়াজ আর বেঁচে নেই।

চিকিৎসকের বরাত দিয়ে প্রতিবন্ধী কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD