বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

চিকিৎসাহীনতা : বাত-ব্যথায় ‘অল্প’ বয়সেই ‘বৃদ্ধ’ হচ্ছে মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মে, ২০২৪

দেশে ক্রমেই বাড়ছে বাতের কষ্টে ভোগা মানুষের সংখ্যা। শুরুতে সঠিক চিকিৎসা, নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি নিয়মমাফিক জীবনযাপন করা গেলে বাতের যন্ত্রণা থেকে অনেকটা স্বস্তি পেতে পারেন রোগীরা।

উদ্বেগের বিষয় হলো সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা না নেওয়ায় এসব সমস্যায় ‘অল্প’ বয়সেই ‘বৃদ্ধ’ হচ্ছেন সাধারণ মানুষ, এমনকি এতে করে ঝুঁকিতে পড়ছে অসংখ্য রোগীর জীবন।

চিকিৎসকদের মতে, বাতের রোগীদের ওপর গবেষণা বাড়ানো গেলে আরও সুনির্দিষ্ট করে এ বিষয়ে তথ্য-উপাত্ত পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। যদিও দেশে বাত-ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট দিন দিন উদ্বেগ বাড়াচ্ছে।

শনিবার (১১ মে) রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টারে বাত-ব্যথা রোগীদের সচেতনতামূলক অনুষ্ঠানে চিকিৎসকরা এসব কথা বলেন।

বাত-ব্যথা রোগীদের জন্য কাজ করা সংগঠন প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্টের পক্ষ থেকে অষ্টমবারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাত-ব্যথা সংক্রান্ত তথ্য-উপাত্ত নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএনআরএফআর ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নীরা ফেরদৌস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD