সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরানকে যেকোনো সময় অচল করার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে ধান্দাবাজরা : জামায়াত আমির মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ১৪ এনবিআর কর্মকর্তার বদলি ও পদায়ন হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যে ৭ শর্ত দিল ইরান হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ সাজেকে তীব্র খাদ্য ও মানবিক সংকট, ১২ দিনেও মেলেনি সমাধান ইরানি নেতাদের হত্যার ক্ষেত্রে হয়ত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প

ম্যানসিটিতে থাকচ্ছেন গার্দিওলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪

ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুম শেষ হলেই প্রতিবছরই ভবিষ্যৎ নিয়ে শিরোনাম আসেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। আসছে মৌসুমে ম্যানচেস্টার সিটির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা পেপ গার্দিওলার।

সময় যত গড়াচ্ছিল সিটির ডেরার স্প্যানিয়ার্ডের থাকার সম্ভাবনা ততই ক্ষীণ হচ্ছিল। তার মাঝেই অবশ্য নতুন কিছুর ইঙ্গিত দিলেন অভিজ্ঞ এই কোচ।

তাতে সিটি সমর্থকরা খুশি হওয়ারি কথা। ‘ট্যাকটিকেল মাস্টার মাইন্ড’ খ্যাত এই কোচ যে আশা দিয়েছেন তাদের ডাগআউটে আরও লম্বা সময় থাকার। প্রাক-মৌসুম প্রস্তুতি সারতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা সিটির। তা নিয়ে কথা বলতে গিয়েই গার্দিওলা জানিয়েছেন নিজের থাকা না থাকা নিয়ে।

গার্দিওলা বলেন, ‘আমি যখন কথাটা বলেছিলাম সময়টা সঠিক ছিল না। কিন্তু আমি বলতে চেয়েছিলাম এখানে আমার আট বছর হয়ে গেছে আরও আট বছর যে এখানে থাকবো তার সম্ভাবনা খুবই কম। সে জন্যই আমি বলেছিলাম আমি থাকার চেয়ে চাকরি ছাড়ার বেশি কাছাকাছি। কিন্তু আমি
বলিনি যে এখনি চলে যাচ্ছি। আমি যখন চলে যাবো, তখন বলে দিবো যে চলে যাচ্ছি, আর সেটা আমি এখনও বলিনি।’

ম্যানসিটিতে থাকার ইঙ্গিত দিয়ে গার্দিওয়ালা বলেন, ‘নতুন চুক্তিতে যাওয়ার সম্ভাবনা আমি উড়িয়ে দিতে পারছি না। শুধু আমার জন্য না, ক্লাবের জন্যও যাতে সিদ্ধান্তটা সঠিক হয় আমি তা নিশ্চিত করতে চাই।’

২০১৬ তে বায়ার্ন মিউনিখ ছেড়ে সিটিতে আসেন গার্দিওলা। একটানা নয় মৌসুম ইংলিশ চ্যাম্পিয়নদের ডাগআউটে কাটিয়েছেন। যা তার কোচিং ক্যারিয়ের সর্বোচ্চ সময়ই। এই সময়ে সিটিকে নিয়ে গেছেন বিশ্বের অন্যতম সেরা ক্লাবগুলোর কাতারে। প্রিমিয়ার লিগে তো সিটিকে বানিয়ে ফেলেছেন অপ্রতিরোধ্য। দলটিকে একবার জিতিয়েছেন তাদের বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD