রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

স্ত্রী বাড়িতে নেই, এই সুযোগে শিশুকে ধর্ষণ! 

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

বান্দরবানের লামায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নের ধুইল্যা পাড়া থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত নুরুল ইসলাম ধুইল্যপাড়ার বাসিন্দা মকবুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে নুরুল ইসলামের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যান। এ সময় নুরুল ঘর ফাঁকা পেয়ে পাশের বাড়ির ৯ বছরের এক শিশুকে ডেকে এনে ধর্ষণ করে। শিশুটিকে ডেকে নিয়ে যাওয়ার সময় পাশের বাড়ির এক নারী খেয়াল করে তাৎক্ষণিক শিশুটির স্বজনদেরকে জানায়। পরে ঘটনাস্থল থেকে নুরুলকে হাতেনাতে ধরেন তারা। নুরুল শিশুটির আত্মীয় হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টার পাশাপাশি মিমাংসা করার উদ্দেশে তাকে ছেড়ে দেয়া হয়।

একপর্যায়ে সোমবার(২৯ জুন) রাতে ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত নুরুল ইসলামকে আটক করে পুলিশ।

এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, শিশু ধর্ষণ ঘটনাটি স্পর্শকাতর। তাই অভিযুক্ত নুরুল ইসলামকে আটকের পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD