সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ১৪ এনবিআর কর্মকর্তার বদলি ও পদায়ন হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যে ৭ শর্ত দিল ইরান হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ সাজেকে তীব্র খাদ্য ও মানবিক সংকট, ১২ দিনেও মেলেনি সমাধান ইরানি নেতাদের হত্যার ক্ষেত্রে হয়ত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প ঢাকার প্রবেশমুখে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ৭ নভেম্বর ছুটি ঘোষণা, কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ গার্মেন্টস মালিকদের সাথে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কুড়িগ্রামে পুরো উপজেলায় কেবল যমজ দুই বোনই পেলেন জিপিএ-৫

ধ্বংসাত্মক কাজ করে আন্দোলনের অর্জনকে কলুষিত করবেন না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪

ধ্বংসাত্মক কাজ করে আন্দোলনের অর্জনকে কলুষিত না করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিনিয়র টিভি উপস্থাপক মানজুর আল মতিন। সম্প্রতি, ছাত্রদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন তিনি।

মানজুর বলেন, স্বৈরাচার সরকারের পতনের জন্য দেশের সব মানুষকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে স্মরণ করছি এই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের। আবু সায়ীদ থেকে শুরু করে তিন শতাধিক মানুষ যারা এই আন্দোলনে প্রাণ দিয়েছেন তাদের আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।

সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন তিনি।

এ আইনজীবী বলেন, এই মুহূর্তে আমরা বেশ কিছু খারাপ খবর পাচ্ছি। আমরা গণভবন ও জাতীয় সংসদে লুটপাট দেখেছি। এছাড়া সংখ্যালঘুদের ওপরও হামলার অভিযোগ পাচ্ছি। এই মহান আন্দোলন আমাদের সন্তানরা শুরু করেছিল। দয়া করে এটিকে কলুষিত করবেন না। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। আমরা দেশটাকে নতুন করে গড়তে চাই।

মানজুর আল মতিন বলেন, আমাদের সন্তানরা চায় এমন একটি বাংলাদেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না। তারা এই কথাটার ওপর ভিত্তি করেই আন্দোলন শুরু করেছিল। কিন্তু আন্দোলনের প্রথম ধাপের বিষয়েরই যদি বৈষম্য দিয়ে শুরু করি, সংখ্যালঘুদের ওপর হামলা করি তাহলে এটা আন্দোলনকে কলুষিত করবে। বিশ্বের সামনে এ আন্দোলনকে ছোট করবে। আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই কাজগুলো করবেন না এবং সামনে হতে থাকলে সেগুলো প্রতিহত করবেন।

একই ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজীম উদ্দিন খানও সবাইকে ধ্বংসাত্মক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD