বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

বকেয়া বেতনের দাবিতে অনন্ত জলিলের কারখানার শ্রমিকদের বিক্ষোভ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

বকেয়া বেতনের দাবিতে সাভারের হেমায়েতপুরে অবস্থিত চিত্রনায়ক অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

আজ সোমবার সকালে এজেআই গ্রুপ কারখানার সামনের হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ সড়ক অবরোধ করে এই বিক্ষোভ করা হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানার প্রায় ৭ হাজার শ্রমিকের গত ২ মাসের বেতন বকেয়া রয়েছে। সেই বকেয়া বেতনের দাবিতে আজ সকালে প্রথমে তারা কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা কারখানার সামনে অবস্থান নিয়ে হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পরবর্তীতে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং শ্রমিকদের সড়ক খুলে দেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD