শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

১০ ঘণ্টা পর ঢামেকের জরুরি সেবা চালু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হলো জরুরি স্বাস্থ্য সেবা বিভাগে।

রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের উপস্থিতি চালু করা হয় জরুরি বিভাগের সেবা কার্যক্রম।

এর আগে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ঢামেকে বন্ধ ছিল জরুরি স্বাস্থ্য সেবা।

হাসপাতালের পরিচালক এসে টিকিট কাউন্টার খুলে বিক্রির নির্দেশ দেন। এরপরই তালা খুলে দেওয়া হয়। এসময় জরুরি বিভাগের গেটে এবং হাসপাতালের ভেতরে অসংখ্য সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় হাসপাতাল পরিচালক বলেন, আমরা এখন হাসপাতালের জরুরি স্বাস্থ্যসেবা চালু করেছি। এখানে চিকিৎসকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছি। জরুরি বিভাগের পাশাপাশি আইসিইউ, সিসিইউ, এচডিইউসহ জরুরি স্বাস্থ্যসেবাগুলো চালু হয়েছে। আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD