শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

আ’লীগ সরকার পতনের এক মাস উপলক্ষে শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ’ শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘শহীদি মার্চ’ কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয় কর্মসূচি।

এর আগে দুপুর ২টা থেকেই জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। তারা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন। এ সময় তারা ‘উই ওয়ান্ট-জাস্টিস’, ‘জেগেছে রে জেগেছে- ছাত্র সমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে-রক্তে আগুন লেগেছে’,
‘আমার ভাইয়ের রক্ত- বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাইয়ের খুনির- বিচার করো করতে হবে’ইত্যাদি স্লোগান দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হওয়া শহীদি মার্চ নীলক্ষেত-নিউমার্কেট-কলাবাগান-মিরপুর রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট-কারওয়ান বাজার-শাহবাগ হয়ে রাজু ভাস্কর্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে।

এর আগে গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD