সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানকে যেকোনো সময় অচল করার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে ধান্দাবাজরা : জামায়াত আমির মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ১৪ এনবিআর কর্মকর্তার বদলি ও পদায়ন হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যে ৭ শর্ত দিল ইরান হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ সাজেকে তীব্র খাদ্য ও মানবিক সংকট, ১২ দিনেও মেলেনি সমাধান

একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৫৯১৫ কোটি টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে ব্যয় হবে প্রায় পাঁচ হাজার ৯১৫ কোটি টাকা।

এর মধ্যে সরকারি অর্থায়ন এক হাজার ৯৫ কোটি ৯৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন চার হাজার ৭৮৭ কোটি ৫০ লাখ টাকা আর সংস্থার নিজস্ব অর্থায়ন থাকবে ৩২ কোটি ৫৫ লাখ টাকা।

সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

সভা শেষে এনইসি কমিটি কক্ষ-১ এ সাংবাদিকদের ব্রিফ করে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ‘পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন’ প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের ‘ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটি ইন বাংলাদেশ টু প্রোমোট ইউথ এন্টারপ্রাইজ’ প্রকল্প; নৌপরিবহন মন্ত্রণালয়ের
‘মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা’ প্রকল্প; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম পয়োনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন (ক্যাচমেন্ট-২ ও ৪)’ প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘ইমার্জেন্সি মাল্টি-সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স (২য় সংশোধিত)’ প্রকল্প।

এছাড়া ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে দুটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে একনেক সভা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD