বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান শীর্ষ ১০ ব্যাংকের খেলাপি ঋণ ৪ লাখ ৪০ হাজার কোটি টাকা ফিলিপাইনে ফেরিতে আগুন লেগে নিহত ৫, নিখোঁজ ৮৭ রপ্তানি বৈচিত্র্য বাড়াতে ৩৭০০ কোটি টাকার নতুন প্রকল্প জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতি খলিলুর রহমানের কৃতজ্ঞতা প্রকাশ এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাশ ৪৫৮৫ আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার কারণ জানাল দুদক যুক্তরাষ্ট্রকে উপেক্ষা, ইসরাইলের ওপর চাপ সৃষ্টিতে ঐক্যবদ্ধ ইউরোপ সার সরবরাহে ৬৪ জেলায় মনিটরিং সেল গঠন সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ

সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে তিনজন নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

সাভারে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় প্রাইভেটকারের আরও দুই আরোহী আহত হয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারের নগরকুন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিমউদ্দীন ও একই এলাকার আব্দুল আলেকের ছেলে মজিবুর রহমান। মজিবুর নিজের গাড়ি নিজেই চালাচ্ছিলেন। আহত দুইজন হলেন- শাহাবুদ্দিন ও আব্দুল জলিল।

নিহত মজিবুর রহমানের ভাগনে হাকিম কোম্পানি বলেন, আমার মামা মজিবুরসহ প্রাইভেটকারটিতে পাঁচজন ছিলেন। প্রাইভেটকারে করে মামা ও তার সঙ্গীরা সাভারের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে একটি যাত্রীবাহী বাস এসে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD