সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

শিরোনাম :
ইরানকে যেকোনো সময় অচল করার সক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের: ট্রাম্প মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশিল্পকে ধ্বংস করার পাঁয়তারা করছে ধান্দাবাজরা : জামায়াত আমির মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ১৪ এনবিআর কর্মকর্তার বদলি ও পদায়ন হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে যে ৭ শর্ত দিল ইরান হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ সাজেকে তীব্র খাদ্য ও মানবিক সংকট, ১২ দিনেও মেলেনি সমাধান ইরানি নেতাদের হত্যার ক্ষেত্রে হয়ত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প

চা বাগানে অভিনব পদ্ধতিতে ট্রফি উন্মোচন বাংলাদেশ-আয়রল্যান্ড সিরিজের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বড় ব্যবধানে জয় তুলে আয়ারল্যান্ডের সঙ্গে শক্তির ব্যবধান কতটা বোঝালেন বাংলাদেশের মেয়েরা। মিরপুরে ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত ক্রিকেট খেলে হোয়াইটওয়াশের আনন্দ উপভোগ করে নিগার সুলতানা জ্যোতির দল।

এবার সিলেটে হবে টি-টুয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সেই সিরিজকে সামনে রেখে অভিনব কায়দায় আয়োজিত হলো বাংলাদেশ এবং আয়ারল্যান্ড নারী দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন। এই সিরিজের ট্রফি উন্মোচনে দারুণ এক চমক দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিসিবির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘সিলেটের ঐতিহ্যবাহী চা বাগানে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। তারা ১৭৫ বছরের পুরনো ঐতিহাসিক মালনীছড়া চা বাগানে সিরিজের ট্রফি উন্মোচন করলেন।

সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর, দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর ও তৃতীয় ম্যাচ ৯ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD