শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ৩ জাহাজে অগ্নিকাণ্ডের দাবি ইরানের টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, দাম আট মাসে সর্বোচ্চ কক্সবাজারে ১৪৪ ধারা জারি থাইল্যান্ডের ভিসানীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি? ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

বরিশাল পাসপোর্ট অফিসে দুই দালালের কারাদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযানে আটক দুই দালালকে ৪৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৪০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিন করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান আটক দুইজনকে এই দণ্ডাদেশ দেন।

বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক আবু নোমান মো. জাকির হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের টিম অভিযান চালিয়ে দুজন প্রতারককে আটক করেছে। টিমকে আমরা সাহায্য করেছি। আমরা চাই পাসপোর্ট অফিসে কেউ যেন এসে প্রতারণার শিকার না হন।

দুর্নীতি দমন কমিশন বরিশাল কার্যালয় থেকে জানিয়েছে, সকালে ছদ্মবেশে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজকুমার সাহা, সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামানের নেতৃত্ব একটি টিম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে অভিযান চালায়। এ সময়ে বাবুগঞ্জ উপজেলার পূর্ব
ভুতেরদিয়া গ্রামের জাকির হোসেন (৪৮) ও উজিরপুর উপজেলার সাতলা গ্রামের সাহিদা বেগম (৩৮) নামে দুজনকে আটক করা হয়। তারা ওই অফিসে দালাল হিসেবে কাজ করতেন।

দুদক বরিশাল কার্যালয়ের উপপরিচালক এইচএম আক্তারুজ্জামান বলেছেন, অভিযানে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে তাদের কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD