শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ হরমুজে মাইন বিস্ফোরণে তেলবাহী ৩ জাহাজে অগ্নিকাণ্ডের দাবি ইরানের টালমাটাল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, দাম আট মাসে সর্বোচ্চ কক্সবাজারে ১৪৪ ধারা জারি থাইল্যান্ডের ভিসানীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি? ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

নাটোরের লালপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী ৩ কিশোর নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শ্রী শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), শ্রী রতনের ছেলে স্বপন (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)। তারা তিন বন্ধু।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের

মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান নিহত হন। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ দুইজন ঘটনাস্থলেই নিহত হয়। আর একজন হাসপাতালে

নেওয়ার পথে মারা যায়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD