শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

আর দাদাগিরি চলবে না: ভারতকে ফখরুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলার মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে হলে ভারতকে প্রথমে তিস্তার পানি দিতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আর দাদাগিরি চলবে না। তাহলে বন্ধুত্ব হতে পারে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে লালমনিরহাটের তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে তিস্তা ‘নদী রক্ষা আন্দোলন কমিটি’র অবস্থান কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এলো তখন সবাই ভাবলো ভারতের বন্ধু এবার মনে হয় পানি আনতে পারবে। ১৫ বছরে তারা দেশ বেচে দিয়েছে। তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারেনি। ৫৪টি অভিন্ন নদীর উজানে ভারত বাঁধ দিয়ে একতরফা পানি উত্তোলন করেছে। একদিকে তারা পানি দেয় না, অন্যদিকে আমাদের শত্রুকে আশ্রয় দিয়ে রাজার হালে রেখেছে।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভারতকে স্পষ্ট করে বলুন তিস্তার ন্যায্য হিস্যা দিতে হবে।

তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

এদিকে কর্মসূচি ঘিরে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ তিস্তা পাড়ে সমবেত হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD