রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

জুয়া খেলে জেলে পাঁচ জুয়াড়ি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০

দিনাজপুরের হিলিতে জুয়া খেলার দায়ে পাঁচজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রাফেউল আলম।

শনিবার (০৪ জুলাই) বিকেলে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে এ সাজা দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাফেউল আলম জানান, বেলা সাড়ে তিনটার দিকে খবর আসে হিলি বাসস্ট্যান্ডে প্রকাশ্যে জুয়া খেলা চলছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে আটক করা হয়। এ সময় ৫ জনকে আটকের পর ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আটককৃতরা হলেন- শাহজাহানপুরের (বগুড়া) আব্দুল বারির ছেলে মো. জাহিদ হোসেন (৩৫), হাকিমপুরের (দিনাজপুর) কাশেম আলীর ছেলে মন্টু মিয়া (৪৮), বাসুদেবপুরের (হিলি) বাহার তালুকদারের ছেলে মিঠু মিয়া (৪৫), বাগদা বাজারের (গোবিন্দগঞ্জ) শাহারুল ইসলাম এবং হাকিমপুরের রুবেল মিয়া (৪০)।

আটককৃতদের রোববার দিনাজপুর জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD