শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

স্বর্ণের দামে বড় লাফের একদিন পর কমল সামান্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

দেশের বাজারে কিছুটা কমল স্বর্ণের দাম। গতকাল শনিবার এক লাফে ভরিপ্রতি চার হাজার ১৮৭ টাকা বাড়ার পর আজ রোববার (১৩ এপ্রিল) এক হাজার ৩৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৬২ হাজার ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এর আগে এক লাখ ৬৩ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগামীকাল সোমবার (১৪ এপ্রিল) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ ৬২ হাজার ১৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৫৪ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৩২ হাজার ৬৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ নয় হাজার ৫৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম এক লাখ ৬৩ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১০ হাজার ২৭১ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তারও আগে গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি সর্বোচ্চ দুই হাজার ৪০৩ টাকা বাড়িয়ে এক লাখ ৫৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করা হয়।

স্বর্ণের দাম বাড়লেও হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD