শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম :
কক্সবাজারে ১৪৪ ধারা জারি থাইল্যান্ডের ভিসানীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি? ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি-কোটি টাকা

বলিউডে রেকর্ড পারিশ্রমিক দীপিকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আবার বিনোদন জগতে ফিরছেন। তবে এ ফেরার যাত্রায় যে অংকের পারিশ্রমিক তিনি হাঁকিয়েছেন, তাতে বলিপাড়ায় শোরগোল উঠেছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘অ্যানিমেল’ সিনেমার পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা ‘স্পিরিট’-এ দীপিকা আসছেন। এ সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ২০ কোটি রুপি। আর ‘স্পিরিট’ সিনেমায় অভিনেত্রীর নায়ক হিসাবে থাকছেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার প্রভাস। এর আগেও দীপিকা-প্রভাস জুটিকে দেখা গেছে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায়।

এদিকে বলিউডে শীর্ষ নায়িকাদের পারিশ্রমিক ১০ থেকে ১৫ কোটি রুপির মধ্যে শোনা গেছে। অভিনেত্রী আলিয়া ভাট, দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা এবং হলিউড-বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া রয়েছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়াদের তালিকায়।

সেখানে দীপিকার ‘২০ কোটির’ পারিশ্রমিকের খবর আলোচনা তৈরি করেছে। এটি যদি সত্যি হয়, তবে তা হবে দীপিকার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক। চলতি বছরের জুন-জুলাইয়ের মধ্যে অ্যাকশনে ভরপুর ‘স্পিরিট’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। এর পর থেকে মেয়ে দুয়া সিং পাড়ুকোনকে নিয়ে ব্যস্ততা গেছে দীপিকার। এর মধ্যে এই নায়িকার শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ সিনেমায় যুক্ত হওয়ার খবর এসেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD