শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
কক্সবাজারে ১৪৪ ধারা জারি থাইল্যান্ডের ভিসানীতিতে পরিবর্তন: বাংলাদেশিদের জন্য কী জানা জরুরি? ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি-কোটি টাকা

বাবা হিন্দু, স্বামী মুসলিম, কারিনা কোন ধর্মের?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বলিউড তারকাদের প্রেমে ধর্ম বাধা হতে পারেনি। ভিন্ন ধর্মাবলম্বী হয়েও এক ছাদের নিচে সংসার পেতেছেন তাদের অনেকে। এই দলে আছেন কারিনা কাপুরসহ একাধিক বলিউড তারকা।

কাপুর পরিবারের ছোট মেয়ে কারিনা খান বিয়ে করেছেন মুসলিম ধর্মের সাইফ আলি খানকে। অন্যদিকে বাবা হিন্দু। তাহলে কোন ধর্ম অনুসরণ করেন তিনি?

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খান পরিবারে বিয়ের সুবাদে নামের পদবী ব্যবহার করেন ঠিকই, কিন্তু কারিনাকে ধর্ম পাল্টাতে হয়নি। সম্প্রতি অভিনেত্রীর বড় ছেলে তৈমুর খানের পিডিয়াট্রিক নার্স (ন্যানি) একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানিয়েছেন।

পডকাস্ট অনুষ্ঠানে সাইফ আলি খানের পরিবার সম্পর্কে তার অভিজ্ঞতা ভাগ করেছেন। এসময় কারিনার ধর্ম নিয়েও কথা বলেন। তিনি জানিয়েছেন, করিনা খান হিন্দুও নন, মুসলমানও নন। অভিনেত্রী তার মা ববিতা কাপুরের ধর্ম অনুসরণ করেন। অর্থাৎ খ্রিস্টান ধর্মের অনুসারী তিনি। যিশুই করিনার আরাধ্য দেবতা।

বলে রাখা ভালো, সাইফ আলির বাবা কিংবদন্তি ভারতীয় ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করেন ঠাকুর পরিবারের মেয়ে অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বিয়ের পর ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। নাম পাল্টে হয়েছিলেন আয়েশা বেগম। এদিকে সাইফের ঘরণী হয়ে এলেও শাশুড়িকে অনুসরণ করেননি কারিনা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD