শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

সুস্থ থাকতে সকালের নাশতায় রাখতে পারেন এই ৫ খাবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

দিনের শুরুটা কী খেয়ে শুরু করছেন, সেটি জানা অত্যন্ত জরুরি। দিনের প্রথম খাবারের ওপর নির্ভর করে বাকি সময় কীভাবে, কেমন কাটবে। এ জন্য সকাল বেলায় স্বাস্থ্য ও পুষ্টিকর খাবার খাওয়ার কথা বলা হয়। কিন্তু অনেকেরই অভ্যাস, দিনের শুরুতে চা কিংবা কফি পান করেন।

স্বাস্থ্য সচেতন হিসেবে ওজন বা সুগার নিয়ন্ত্রণে রাখতে চাইলে সকালের খাবার নিয়ে ভাবার সময় হয়েছে আপনার। তাই সকালে ভারী ও স্বাস্থ্যকর খাবার খাওয়া ভালো। আর কোন খাবারগুলো আপনার জন্য উপযুক্ত, তা নিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। তাহলে সেসব জেনে নেয়া যাক।

ডিম:
এটি প্রোটিনসমৃদ্ধ খাবার। যা প্রতিদিন সকালে একটি করে খেতে পারেন। এ ক্ষেত্রে সেদ্ধ ডিম খাওয়া ভালো। এতে শরীরে শক্তি সরবরাহ হবে এবং একাধিক পুষ্টি পাবে।

গ্রিক ইয়োগার্ট:
হজম স্বাস্থ্য ভালো রাখতে গ্রিক ইয়োগার্টের তুলনা হয় না। প্রোবায়োটিক সমৃদ্ধ এই খাবার আপনার হজমের জন্য জরুরি। সকাল বেলা গ্রিক ইয়োগার্ট খেতে পারেন। এতে প্রোটিন রয়েছে। আবার ক্যালসিয়াম, ভিটামিন বি এবং ফাইবার উপাদান রয়েছে।

ওটমিল:
ওটসের মধ্যে বিটা-গ্লুকান রয়েছে, যা কোলেস্টেরল কমাতে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। একাধিক রোগের ঝুঁকিও হ্রাস করে। তাই সকালে ফল ও দই দিয়ে ওটস খাওয়ার কথা বলা হয়। অনেকে অবশ্য সকালের হালকা নাশতায় অন্যান্যা উপায়েও ওটস খেয়ে থাকেন।

চিয়া সিডস:
সকাল বেলা খালি পেটে চিয়া সিডস ভেজানো পানি পান করতে পারেন। আবার চিয়া সিডসের পুডিংও খেতে পারেন। এই বীজে প্রোটিন, ফাইবার ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। যা আপনার হজমে সহায়তা, পেটের গণ্ডগোল থেকে মুক্তি, রক্তে কোলেস্টেরল ও শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কাজ করে।

বিভিন্ন ধরনের ফল:
সকালের নাশতায় পাকা পেঁপে ও বেরিজাতীয় ফলমূলও খেতে পারেন। পেট ভরার জন্য কলা রাখতে পারেন তালিকায়। এ ধরনের ফলে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার রয়েছে। যা শারীরিক প্রদাহ হ্রাস করে এবং অন্ত্র ও ত্বকের স্বাস্থ্য ভালো করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD