সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ার জ্বালানিতে নয়, অন্য কিছুতে হামলা চালাও: ইউক্রেনকে ট্রাম্প ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজারের বেশি ১৩ দিনে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা রেমিট্যান্স এসেছে আ.লীগের সময়ের দুর্নীতি নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই: আসিফ মাহমুদ স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে ডিএনএ পরীক্ষায় জানা গেল দুই বন্ধু আসলে দুই বোন আসিফকে ‘টার্গেট’ করে অনুসন্ধান শুরু হয়নি: দুদক সচিব ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার

নীলফামারী পৌর মেয়রসহ ৫ জনের করোনা শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০

নীলফামারীর পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদসহ ৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ৪১২ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৯৭ জন। মারা গেছেন ৮ জন।

জেলার সিভিল সার্জন রণজিত কুমার বর্মন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গতকাল রোববার রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে দুজনের, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে দুজনের এবং টাঙ্গাইল থেকে একজনের করোনাভাইরাস পজেটিভ প্রতিবেদন আসে।

নতুন করে করোনা পজেটিভ ৫ জনের মধ্যে জেলা সদরের ৪ জন এবং সৈয়দপুর উপজেলার একজন আছেন। জেলা সদরের চারজনের মধ্যে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ এবং তাঁর গাড়িচালকের করোনা পজেটিভ এসেছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD