সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে যা জানালেন ড. মঈন খান সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে আর বাধা নেই লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ স্যুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, ডিজিটাল লটারি ১৫ ডিসেম্বর

হজ শেষে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা কামরুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫

হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হক। শুক্রবার (৪ জুলাই) সকাল ৯টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৮ ফ্লাইটে তিনি দেশে ফেরেন।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল হককে আটক করে। পরে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি মামলার কারণে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর কামরুল হককে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।

সূত্র জানায়, কামরুল হকের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে। পেশায় তিনি একজন ট্রাভেলস ব্যবসায়ী। তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ছিলেন।

এছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও ঢাকার বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী মরহুম আব্দুর রাজ্জাকের ভাতিজা এবং সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য খসরুল হকের ভাই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD