বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের বৈঠক হারানো, চুরি ও নষ্ট পাসপোর্ট ইস্যুতে নতুন পরিপত্র জারি গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে কি না, যা জানালেন স্পিকার আমেরিকা ইজ ব্যাক—ট্রাম্প

ক্ষুধার্ত পথশিশুকে হোটেলে নিয়ে ধর্ষণের পর হত্যায় একজন গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর কমলাপুর স্টেশন এলাকা থেকে ১২ বছরের ক্ষুধার্ত ছেলে শিশুকে কৌশলে খাবার কিনে দেওয়ার কথা বলে হোটেলে নিয়ে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আল আমিন (৩৪)। গাজীপুরের টঙ্গী এলাকা থেকে গত শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওই শিশুকে হত্যা ও ধর্ষণের দায় স্বীকার করে গতকাল রবিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ওই ব্যক্তি। এ ঘটনায় সাদ্দাম নামের আরেকজন অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে গত ১৩ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীর আনোয়ারা (আবাসিক) হোটেল থেকে ১২ বছরের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

মিরপুরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির চেষ্টা

পিবিআই বলছে, গত ১৪ জুলাই যাত্রাবাড়ী থানা মোবাইল ডিউটি টিম আনোয়ারা হোটেলের (আবাসিক) ২৫৬ নম্বর কক্ষে গিয়ে একটি অজ্ঞাতপরিচয় লাশ পায়।

পরে লাশটি শনাক্ত না হওয়ায় এসআই আল-ইমরান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। পরে মো. কবির হোসেন মামলার তদন্ত শুরু করেন। তদন্তের এক পর্যায়ে প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করা হয়।

পিবিআই সূত্র বলছে, গ্রেপ্তার হওয়া আল আমিনের সঙ্গে গত ১২ জুলাই কমলাপুর রেলস্টেশনে অজ্ঞাতনামা এক শিশুর (পুরুষ) পরিচয় হয়।

সে সময় শিশুটি তাকে জানায়, এক দিন ধরে সে কিছুই খায়নি। তখন আল আমিন তাকে রেলস্টেশনের পাশ থেকে খাবার কিনে দেন। এরপর তাকে স্যান্ডেল জুতা কিনে দিয়ে সারা দিন একসঙ্গে ঘুরে বেড়ান। সন্ধ্যার পর আল আমিন যাত্রাবাড়ী থানাধীন আনোয়ারা (আবাসিক) হোটেলের ২৬৫ নম্বর কক্ষে নিয়ে যান তাকে। সেখানে শারীরিক নির্যাতন করে শিশুটিকে হত্যা করেন তাঁরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD