শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩২৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

মশাবাহিত রোগ ডেঙ্গুতে মৃতদের তালিকায় যুক্ত হলো আরও তিনজন। গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সারাদেশে আক্রান্ত হয়েছেন আরও ৩২৫ জন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৯৮ জন। তাদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং ৪২ জন নারী।

অন্যদিকে এ সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২৩ হাজার ৭৩৫ জন, যার মধ্যে ১৩ হাজার ৯৩১ জন পুরুষ এবং ৯ হাজার ৮০৪ জন নারী।

শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ এবং দুজন নারী। মৃতদের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যজন বরিশাল বিভাগের।

এদিকে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের জেলার রোগীর সংখ্যা ২৩০ জন, যা মোট আক্রান্তের একটি বড় অংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD