শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দীর্ঘ অপেক্ষার অবসান, মাঠে ফিরছে ক্রিকেট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২০

সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল গত ১৩ মার্চ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডর সেই ম্যাচটির পর করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত হয়ে যায় সব ধরনের ক্রিকেট।

লম্বা বিরতির পর অবশেষে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ দিয়ে আজ বুধবার আবার মাঠে গড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেট।

সাউদাম্পটনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশ সময় আজ বিকাল ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছে।

তবে করোনাভাইরাস পরিস্থিত স্বাভাবিক না হওয়ায় ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে চালু হয়েছে একাধিক নতুন নিয়ম। ২২ গজের এই খেলায় যাকে বলা হচ্ছে ‘নিউ নর্মাল’।

করোনাকালীন পরিবর্তিত নতুন নিয়সের মধ্যে রয়েছে করোনা সাবস্টিটিউট, বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা, স্থানীয় আম্পায়ার দিয়ে খেলা পরিচালনা এবং অতিরিক্ত রিভিউ সিস্টেম ও অতিরিক্ত রিভিউ সিস্টেমের অনুমতি।

এদিকে, একাধিক বিধিনিষেধের পাশাপাশি ইংল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজের এ ম্যাচ থাকবে দর্শকশূন্য।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সাউদাম্পটনের স্টেডিয়ামকে ইনার জোন ও আউটার জোন দুটি ভাগে ভাগ করা হয়েছে। ইনার জোনে থাকবেন ক্রিকেটার, আম্পায়ার ও দুই দলের সাপোর্ট স্টাফরা। আউটার জোনে থাকবেন নিরাপত্তারক্ষী ও ক্যাটারিং কর্মীরা।

ইংল্যাল্ডের সম্ভাব্য একাদশ : ররি বার্নস, ডম সিবলি, জ্যাক ক্রলি, বেন স্টোকস, জো ডেনলি, ওলি পোপ, ডম বেস, জফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড/মার্ক উড, জেমস অ্যান্ডারসন ও জস বাটলার।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ : ক্রেইগ ব্রাথওয়েট, শেই হোপ, রসটন চেজ, জন ক্যাম্পবেল/জশুয়া ডা সিলভা, শেন ডওরিচ, জেসন হোল্ডার, রাহকিম কর্নওয়াল, শামারহ ব্রুকস, আলজারি জোসেফ, শ্যানন গ্যাব্রিয়েল ও কেমার রোচ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD