শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ফের বিয়ে করলেন মোসাদ্দেক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

প্রথম বিয়ের অভিজ্ঞতাটা ভালো ছিল না। শেষ পর্যন্ত সম্পর্কটাই টিকেনি। কিন্তু জীবন কী আর থেমে থাকে! ফের বিয়ে করলেন মোসাদ্দেক হোসেন সৈকত। দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার।

গত শুক্রবার ময়মনসিংহে পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে শেষ হয় বিয়ের অনুষ্ঠানিকতা। করোনার কারণে বড় পরিসর ছিল না। এর আগে ২০১২ সালে খালাতো বোন সামিরা শারমীনকে বিয়ে করেন মোসাদ্দেক। মোসাদ্দেক ও সামিরার পরিবারের মধ্যে বনিবনা হচ্ছিল না। এক পর্যায়ে সংসার ভেঙে যায় তাদের।

শুক্রবার বিয়ে করলেও খবরটা দিলেন রোববার। ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে আর ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে তোলা ছবি শেয়ার করে মোসাদ্দেক হোসেন লিখেছেন, ‘জীবনের নতুন যাত্রা শুরু করছি। আমাদের জন্য দোয়া করবেন। করোনাভাইরাসের প্রভাবে সীমিত পরিসরে পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে হয়েছে। সবকিছু ঠিক থাকলে পরবর্তীতে সবাইকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

জাতীয় দলের ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের স্ত্রীর নাম উম্মে তামান্না। বাড়ি ময়মনসিংহ শহরের তালতলায়।

২০১২ সালে খালাতো বোন সামিরা শারমিনকে বিয়ে করেন মোসাদ্দেক। ২০১৮ সালে মোসাদ্দেক ও তার মায়ের বিরুদ্ধে মামলা করেন সামিরা। অভিযোগ তুলেন- ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন করে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিয়েছেন মোসাদ্দেক। এনিয়ে অনেক ঘটনা শেষে স্ত্রীকে ডিভোর্স দেন মোসাদ্দেক।

এবার করোনার ছুটিতে নতুন জীবন সঙ্গী খুঁজে নিলেন মোসাদ্দেক।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD