মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

আদিতমারীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : লালমনিরহাটের আদিতমারীতে ৮০ বোতল ফেনসিডিলসহ শাকিল মিয়া (২৫) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে আদিতমারী থানা পুলিশ।

আজ রোববার (১২ জুলাই) সকালে উপজেলার সারপুকুর ইউনিয়নের নাড়িয়ার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাকিল একই উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী গ্রামের নুরুজ্জামানের ছেলে।

আদিতমারী থানার উপ-পরিদর্শক(এসআই) সেলিম রেজা চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে নাড়িয়ার বাজার এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা একটি বস্তা থেকে ৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমাম মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় বিশেষ অভিযান চালিয়ে ধূর্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

লাইট নিউজ/ঈজামু

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD