মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী শিক্ষাবর্ষে স্কুলে ভর্তিতে আসছে বড় পরিবর্তন ইয়েমেনের তেল-গ্যাসসমৃদ্ধ প্রদেশের দিকে এগোচ্ছে হুথিরা ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশিদের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দূতাবাসের ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন সৌদিতে হুথিদের হামলা, তবু কেন অস্ত্র ধরছে না মক্কা জোট ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, শিশুসহ ৬ জনের মৃত্যু রাশিয়ার জ্বালানিতে নয়, অন্য কিছুতে হামলা চালাও: ইউক্রেনকে ট্রাম্প ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজারের বেশি ১৩ দিনে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা রেমিট্যান্স এসেছে

কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

কুমিল্লার আলেখারচর থেকে মিনি কাভার্ড ভ্যানে লুকিয়ে রাখা ৯ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোরে র‌্যাবের একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিনি কাভার্ড ভ্যানের ড্রাইভিং সিটের নিচে লুকিয়ে ইয়াবা ও ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত ব্যক্তিরা হলেন- নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ইজদার বাজার গ্রামের মো. আবুল হোসেন এর ছেলে মো. ইরাক হোসেন রনি (৩৫) এবং বন্দর থানার পুরান বন্দর চৌধুরীবাড়ি গ্রামের মো. জাহাঙ্গীর আলম এর ছেলে মো. শামীম মিয়া (২৫)।

এ সময় তাদের কাছ থেকে সর্বমোট ৯ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মিনি কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটককৃদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD