সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেনিসের পর্দায় বাংলাদেশের ইতিহাস, নজর কাড়ল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ রিজার্ভ কমে দাঁড়াল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে সাভারে পুলিশ সদস্য হত্যায় ৯ জন গ্রেপ্তার যুদ্ধ আগামী শীতকাল পর্যন্ত গড়াতে পারে: জেলেনস্কি একাধিক ফ্রন্ট থেকে ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান বিপদের আশঙ্কায় মেক্সিকোর নোগালেসে মার্কিন কর্মকর্তাদের চলাচলে বিধিনিষেধ যুদ্ধের খরচ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করার উদ্যোগ নিলো ইউক্রেন ইরানের হামলার ভয়ে মোবাইল–কম্পিউটারের ‘অ্যাড ট্র্যাকার’ বন্ধ রাখছে মার্কিন বাহিনী মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের কঠোর সতর্কবার্তা দিল হাইকমিশন কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত

ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও ‘সবচেয়ে বড় ঢেউ’ এখনো আসেনি।

সোমবার সকালে সিএনএনকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন।

প্রায় নয় মিনিটের ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন বাহিনী ইরানকে ‘ভালোভাবেই আঘাত’ করছে, তবে বড় ধরনের পদক্ষেপ এখনো সামনে রয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক এগোচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের হাতে বিশ্বের সেরা সামরিক বাহিনী রয়েছে এবং আমরা সেটিই ব্যবহার করছি।

সংঘাত দীর্ঘায়িত করার ইচ্ছা নেই জানিয়ে ট্রাম্প বলেন, আমি চাই না এই পরিস্থিতি বেশি দিন চলুক। আমি ভেবেছিলাম এটি চার সপ্তাহ সময় নিতে পারে, তবে আমরা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা এগিয়ে আছি।

ইরানের সাধারণ মানুষের সুরক্ষার বিষয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা পদক্ষেপ নিচ্ছি। তবে এই মুহূর্তে সবার ঘরের ভেতরে থাকা উচিত, কারণ বাইরে নিরাপদ নয়। তিনি আবারও সতর্ক করে বলেন, আমরা এখনো কঠোরতম হামলা শুরুই করিনি। বড় ঢেউ খুব শিগগির আসছে।

সাক্ষাৎকারে ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেন, ইরান বেশ কয়েকটি আরব দেশে হামলা চালিয়েছে। তিনি বিশেষভাবে বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নাম উল্লেখ করেন।

ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা জানি না পরবর্তী নেতৃত্বে কে আসবে। হয়তো তারা দক্ষ কাউকে পেয়ে ভাগ্যবান হবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD