মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

রমজানে বিদ্যুৎ সাশ্রয়ে গ্রাহকদের প্রতি ৭ নির্দেশনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
রমজানে বিদ্যুৎ সাশ্রয়ে গ্রাহকদের প্রতি ৭ নির্দেশনা

বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে পবিত্র রমজান মাস, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে গ্রাহকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিদ্যুতের পরিমিত ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে এক বার্তায় গ্রাহকদের জন্য সাতটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভাগের ওই বার্তায় সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে–

১. সেচ পাম্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাত ১১টা থেকে সকাল ৯টা পর্যন্ত পাম্প চালু রাখা।

২. বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ‘ওয়েট অ্যান্ড ড্রাই’ পদ্ধতিতে সেচ কাজ সম্পাদন করা।

৩. বিদ্যুৎ সাশ্রয়ে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখা।

৪. বিদ্যুতের অপচয় রোধে দোকান, শপিং মল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করা।

৫. দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে হুকিং বা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকা।

৬. ইজি বাইক, অটোরিকশা ইত্যাদিতে অবৈধভাবে চার্জিং করা থেকে বিরত থাকা।

৭. পিক আওয়ারে (বিকেল ৫টা থেকে রাত ১১টা) এসি, ওয়েল্ডিং মেশিন, লন্ড্রি, ওভেন বা মাইক্রো ওভেন, হিটার, পানির পাম্প, ইস্ত্রি এবং বৈদ্যুতিক বিলবোর্ডসহ অধিক বিদ্যুৎ ব্যবহারকারী সরঞ্জামাদির ব্যবহার বন্ধ রাখা।

বিদ্যুৎ বিভাগ মনে করছে, গ্রাহকেরা এই নির্দেশনাগুলো মেনে চললে সেচ মৌসুম ও রমজানে সাধারণ মানুষের জন্য বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সহজ হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD