শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

অকালে চুল পাকছে, ঘরোয়া উপায়েই মিলবে মুক্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

 

অকালে চুল পেকে যাওয়া এখন অনেকেরই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাধারণত মাথার চামড়ায় (ত্বকে) পর্যাপ্ত ভিটামিন ও খনিজের অভাবে চুল পেকে যেতে পারে। কম বয়সে চুল পাকার ফলে অনেকেই অস্বস্তি বোধ করেন।

অনেকে চুল কালো করতে হেয়ার কালার ব্যবহার করেন। কিন্তু বাজারের হেয়ার কালারে থাকা ক্ষতিকারক রাসায়নিক থেকে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি থেকে যায়। তাই রং না করে বরং ঘরোয়া উপায়েই এই সমস্যার সমাধান করুন। চলুন কয়েটি ঘরোয়া উপায় সম্পর্কে জেনে নেয়া যাক।

# গাজরের রস করে নিন। তার সঙ্গে পানি ও চিনি মেশান। এই মিশ্রণ বানিয়ে নিয়মিত খান। দ্রুত উপকার পাবেন।

# পেঁয়াজ বাটা চুলের অকালে পেকে যাওয়া ঠেকাতে অত্যন্ত কার্যকরী উপাদান। পেঁয়াজ বেটে প্রতিদিন চুলের গোড়ায় মালিশ করুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। অল্প ক’দিনের মধ্যেই পাকা চুলের সমস্যা অনেকটাই কমে যাবে।

# বাদাম তেলের সঙ্গে তিলের বীজ গুঁড়া করে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি চুলের গোড়ায় ভাল ভাবে মেখে ২০-৩০ মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন এই মিশ্রণ ব্যবহার করতে পারলে দ্রুত উপকার পাবেন।

# আমলকির গুঁড়ার সঙ্গে লেবুর রস মিশিয়ে প্রতিদিন অন্তত ৩০ মিনিট চুলের গোড়ায় মালিশ করুন। তারপর ভালভাবে ধুয়ে ফেলুন। পাকা চুলের সমস্যায় দ্রুত উপকার পাবেন।

# পাকা চুলের সমস্যা থেকে রেহাই পেতে প্রতিদিন নারকেল তেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় মাখুন। সপ্তাহ দুয়েকের মধ্যেই পাকা চুলের সমস্যা অনেকটাই কমে যাবে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD