আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সাহিত্য সংস্কৃতি বিভাগে সদস্য (রুকন), বিশিষ্ট লেখক, গবেষক মোহাম্মদ আবদুর রহিম খানের জানাজায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (৯ মার্চ) বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ইমামতিতে জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুফতি ড. খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, মহানগর।কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম ও শাহীন আহমেদ খানসহ কেন্দ্রীয় ও মহানগর।নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।