শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনা বিধি ভেঙে দল থেকে বাদ পড়লেন আর্চার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

জৈবনিরাপত্তার নিয়ম ভেঙে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেদ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়লেন ইংল্যান্ডের পেসার জেফরা আর্চার। ওল্ড ট্রাফোর্ডে তাকে ছাড়াই নামতে হবে ইংল্যান্ডকে। প্রথম টেস্টে ইংল্যান্ড যা কিছুটা হালে পানি পেয়েছিল সেটি আর্চারের কল্যাণেই। ইংল্যান্ডকে বিশ্বকাপ এনে দেওয়া এই ফাস্ট বোলার পঞ্চম দিনে গতি আর বাউন্সে ত্রাস সৃষ্টি করেছিলেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আর্চারকে এখন পাঁচদিনের আইসোলেশনের মধ্য দিয়ে যেতে হবে। এবং দুটি টেস্টে করোনা নেগেটিভ প্রমাণ করতে হবে। সেটা আইসোলেশন পিরিয়ড শেষ হলেই করা হবে। এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজ দলকে জানানো হয়েছে এবং আমাদের পদক্ষেপে তাদের সন্তুষ্টির কথা জানিয়েছে।

নিজের আচরণে দুঃখ প্রকাশ করেছেন আর্চার, যা করেছি তাতে আমি খুবই দুঃখিত। আমি শুধু নিজেকে না, পুরো দলকে বিপদে ফেলেছি। আমার ভুলের সব দায়ভার স্বীকার করছি।

নিঃসন্দেহে আর্চারের এভাবে বাদ পড়া ইংল্যান্ডকে দুর্বল করে দেবে। সেটি তিনি নিজেও বুঝতে পারছেন। বলেছেন, টেস্ট ম্যাচ থেকে বাদ পড়ে খুবই খারাপ লাগছে, বিশেষ করে এখন সিরিজের যে অবস্থা। আমি দুই দলকেই হতাশ করেছি।

আর্চার বাদ পড়ায় এখন স্যাম ক্যারেন, ওলি রবিনসন ও ক্রিস ওকসের মাঝে যেকোনো দু’জন দ্বিতীয় টেস্টের দলে ঢুকবেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD