রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

সংসদে আজ মুখোমুখি সরকারি ও বিরোধী দল, উত্তপ্ত আলোচনার আভাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
সংসদে আজ মুখোমুখি সরকারি ও বিরোধী দল, উত্তপ্ত আলোচনার আভাস

জাতীয় সংসদে মঙ্গলবার (৩১ মার্চ) বিরোধীদলীয় নেতার আনা এক মুলতবি প্রস্তাবের ওপর দুই ঘণ্টাব্যাপী আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে।

তবে গত রোববারের অধিবেশনে এই প্রস্তাবকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি স্পিকারের মধ্যে যে বাক্যবিনিময় হয়েছে, তার রেশ ধরে আজকের আলোচনা বেশ উত্তপ্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের কার্যসূচির সর্বশেষ বিষয় হিসেবে এই মুলতবি প্রস্তাবটি রাখা হয়েছে।

ডেপুটি স্পিকারের রুলিং অনুযায়ী, নির্ধারিত দুই ঘণ্টা সময়জুড়ে সরকারি ও বিরোধী দলের সদস্যরা এই প্রস্তাবের ওপর তাদের বক্তব্য তুলে ধরবেন।

গত ২৯ মার্চ (রোববার) স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনা করেন ডেপুটি স্পিকার। সে সময় বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদ মুলতবি করে জুলাই সনদ ও সংস্কার পরিষদের প্রস্তাবিত বিষয়ে আলোচনার দাবি জানান। ডেপুটি স্পিকার কার্যপ্রণালি বিধির ৬৫-এর ২ ধারা অনুযায়ী মঙ্গলবার আলোচনার দিন ধার্য করেন।

তবে এই রুলিং দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী নোটিশ সংশোধনের দাবি তুললে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মঙ্গলবারের আলোচনার সঙ্গে সম্মতি প্রকাশ করছি। তবে আলোচনা যদি নির্ধারণ করতে চান, তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে।

জবাবে ডেপুটি স্পিকার কঠোর অবস্থান নিয়ে বলেন, আমার সিদ্ধান্ত ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। আপনারা দয়া করে নিজ নিজ আসনে বসুন। স্বরাষ্ট্রমন্ত্রী পুনরায় কথা বলার চেষ্টা করলে তাকে আবারও থামিয়ে দেওয়া হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD