বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই বৈঠক নেপাল বন্যায় চীনের দায় অস্বীকার, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল ইনফান্তিনোর বিরুদ্ধে সুইস আদালতে উয়েফা ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা! ৮ হাজার মুসলিম হত্যার পরিকল্পনাকারী ‘বসনিয়ার কসাইর’ মৃত্যু বিগত ১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে চোলাই মদের কারখানায় অভিযান, গ্রেপ্তার ৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় চোলাইমদের কারখানায় অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে থানার দক্ষিণ মোহরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রিপন চাকমা (২৬), বিপ্লব চাকমা (২৬), টুনি চাকমা (৩৯), কৌশল বিকাশ চাকমা (২৮), বাবুধন চাকমা (২৭) ও রেবিকা চাকমা (২৬)।

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ জানান, মঙ্গলবার রাতে দক্ষিণ মোহরা এলাকার একটি ভবনের নিচতলা থেকে ৫১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ১ হাজার লিটার পানি মিশ্রিত গাঁজনকৃত শর্করা জাতীয় তরল পদার্থ ও চোলাই মদ তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জামাদিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিরা পার্বত্য জেলা থেকে চোলাইমদ তৈরির বিভিন্ন উপকরণ সংগ্রহ করে ওই ভাড়া বাসায় চোলাইমদের কারখানা স্থাপন করে। ওই কারখানায় চোলাইমদ উৎপাদন করে সেগুলো পাইকারি ও খুচরা দামে নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করার চেষ্টা করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD