শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

২০ বছরের পুরোনো গান নিয়ে আইনি বিপাকে বাদশা-হানি সিং

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
২০ বছরের পুরোনো গান নিয়ে আইনি বিপাকে বাদশা-হানি সিং

দুই দশক আগে গাওয়া একটি গানের জেরে এবার আইনি জটিলতায় পড়েছেন ভারতীয় পপ তারকা বাদশা ও হানি সিং।

গানটিতে নারীদের অবমাননা ও চরম অশ্লীলতার অভিযোগ এনে এটি সব ধরনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন দিল্লির উচ্চ আদালত।

আদালত জানায়, ২০০৬-২০০৭ সালে মুক্তি পাওয়া ‘ভলিউম ওয়ান’ গানটির কথা ও নির্মাণশৈলী অত্যন্ত কুরুচিপূর্ণ। এটি নারীদের শুধু ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করেছে, যা সামাজিক মূল্যবোধের জন্য হুমকিস্বরূপ।

বিচারকের মতে, শিল্পী স্বাধীনতার দোহাই দিয়ে যুবসমাজকে বিভ্রান্ত করে এমন কোনো কন্টেন্ট রাখা যাবে না। সভ্য সমাজে এ ধরনের গান বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ নেই বলেও সাফ জানিয়ে দিয়েছে আদালত।

বর্তমানে এই দুই শিল্পী নিজ নিজ ব্যক্তিগত কারণেও বেশ আলোচনায় আছেন। বাদশা সম্প্রতি তার নতুন গান ‘টাটিরি’-তে নারীদের নিয়ে কুরুচি মন্তব্যের কারণে সামাজিক মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েছেন।

অন্যদিকে, হানি সিং মুম্বাইয়ের একটি কনসার্টে নারী ভক্তদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের অপ্রীতিকর আচরণের ঘটনায় বিতর্কে জড়িয়েছেন।

ক্যারিয়ারের শুরুতে বাদশা ও হানি সিং ‘মাফিয়া মুন্ডির’ ব্যান্ডের সদস্য হিসেবে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছিলেন। সে সময় তারা ডুয়েট গান ‘ভলিউম ওয়ান’ বের করেন। কিন্তু ২০১২ সালে মতবিরোধের জেরে ব্যান্ডটি ভেঙে যাওয়ার পর থেকে তাদের মধ্যে দীর্ঘদিনের প্রকাশ্য বিবাদ চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD