বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তা কার্যক্রম স্থগিত করলেন ট্রাম্প টানা দ্বিতীয় দিনে আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা, অভিযোগ অস্বীকার তেহরানের সরকার গঠনে বিজয়ের দলকে সমর্থন দিচ্ছে কংগ্রেস হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ স্থগিত করলেন ট্রাম্প পশ্চিমবঙ্গে নির্বাচনের পর রাজ্যজুড়ে সহিংসতা, গুলিবিদ্ধ ওসি মমতাকে বাংলা অনেক সহ্য করেছে, পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করা হবে আমিরাতের উপকূল নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ‘আমরা ইরানের সেনাবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছি’ মার্কিন প্রহরায় হরমুজ প্রণালি পেরোল ডেনমার্কের জাহাজ

২২ জেলায় তাপপ্রবাহ, আরও বিস্তারের পূর্বাভাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এ ছাড়া দেশের ২২ জেলায় চলমান তাপপ্রবাহ আরও বিস্তারের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ ও নীলফামারীসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছ, চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৪০ মিলিমিটার।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD