সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

মাসে লাখ টাকা বেতন পাবেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

দ্বিতীয়বার অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের যুবফুটবল দল দেশে ফিরেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছে। ভারতকে টাইব্রেকারে হারিয়ে এই সাফল্য অর্জন করা যুবাদের গত শনিবার (৪ এপ্রিল) রাতে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আনা হয়, যেখানে একটি জমকালো অনুষ্ঠানে খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সম্মান জানানো হয়।

এই আনন্দঘন মুহূর্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও বড় ঘোষণা দিল। চ্যাম্পিয়ন ফুটবলারদের মাসে ১ লাখ টাকা করে বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চ্যাম্পিয়ন দলের প্রতিটি খেলোয়াড়কে ১ লাখ টাকা এবং কর্মকর্তাদের ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল। পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকেও আলাদা পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক প্রথমে নির্দিষ্ট অর্থের ঘোষণা না দিয়েই বলেছিলেন, জাতীয় ক্রীড়া দিবসে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত পুরস্কারের ঘোষণা করা হবে এবং খেলোয়াড়দের জন্য বিশেষ কিছু থাকছে। অবশেষে আজ (সোমবার) জাতীয় ক্রীড়া দিবসে তিনি চ্যাম্পিয়ন ফুটবলারদের জন্য মাসিক লাখ টাকার বেতন ঘোষণা করে চমক দেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD