শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

বেলজিয়াম-ইইউতে ভারতের রাষ্ট্রদূত হলেন প্রণয় ভার্মা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জারি করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মাকে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে বেলজিয়াম ও ইইউতে নিযুক্ত করা হয়েছে। আশা করা হচ্ছে, তিনি শিগগিরই দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করেন প্রণয় ভার্মা। সেই থেকে নয়াদিল্লির প্রতিনিধি হয়ে ঢাকায় অবস্থান করছেন তিনি।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেন প্রণয় ভার্মা। ঢাকায় আসার আগে তিনি ২০১৯ সালের জুলাই থেকে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD