রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

দ্বন্দ্বে বন্ধ রাম চরণ-জাহ্নবীর সিনেমার শুটিং

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

দক্ষিণী সুপারস্টার রাম চরণের সিনেমা মানেই বক্স অফিসে ঝড় আর ভক্তদের বাঁধভাঙা উন্মাদনা। কিন্তু তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পেদ্দি’ নিয়ে এবার দেখা দিয়েছে নতুন জটিলতা। আইটেম গানের নায়িকা নির্বাচন নিয়ে খোদ নির্মাতাদের সঙ্গেই মতবিরোধে জড়িয়েছেন এই তারকা আর তাতেই মাঝপথে আটকে গেছে সিনেমার কাজ।

স্পোর্টস ড্রামা ঘরানার এই সিনেমায় রাম চরণের বিপরীতে রয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। পরিচালক বুচি বাবু সানার এই সিনেমার ‘চিকিরি চিকিরি’ ও ‘রাই রাই রা রা’ গান দুটি ইতিমধ্যেই দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। গত ২৬ মার্চ বড় পরিসরে সিনেমাটি মুক্তির কথা থাকলেও নানা জটিলতায় তা পিছিয়ে ৩০ এপ্রিল করা হয়।

শুটিং প্রায় শেষের দিকে থাকলেও আটকে গেছে একটি আইটেম গান ও কিছু প্যাচওয়ার্কের কাজ। জানা গেছে আইটেম গানের অভিনেত্রী নির্বাচন নিয়ে রাম চরণ ও নির্মাতাদের মাঝে রীতিমতো মতবিরোধ চলছে। নির্মাতারা দক্ষিণী কোনো অভিনেত্রীকে চাইলেও রাম চরণ চাইছেন এমন একজন তারকাকে যার প্যান ইন্ডিয়া জনপ্রিয়তা রয়েছে। মূলত সিনেমাটির বাণিজ্যিক সফলতার কথা ভেবেই তার এই চাওয়া।

এই গানের জন্য ইতিমধ্যেই নয়ন সারিকা মানসা বারাণসী ও ম্রুণাল ঠাকুরের মতো একাধিক অভিনেত্রীর নাম উঠে এসেছে। এমনকি পূজা হেগড়ে ম্রুণাল ঠাকুর ও আয়েশা খানের মতো তারকাদের নিয়ে মাল্টি অ্যাকট্রেস গান করার গুঞ্জনও শোনা যাচ্ছে তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি।

বর্তমানে সিনেমাটির শুটিং সাময়িকভাবে বন্ধ রয়েছে। ব্যক্তিগত কারণে রাম চরণ এক সপ্তাহের ছুটিতে আছেন এবং এই ফাঁকে নির্মাতারা কাস্টিং সমস্যা সমাধানের চেষ্টা করছেন। পরিচালক জানিয়েছেন বাকি অংশের কাজ শেষ করতে আরও প্রায় ১০ দিন লাগবে। ফলে আগামী ৩০ এপ্রিল সিনেমাটির মুক্তি নিয়ে ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। সব কাজ শেষ না হওয়া পর্যন্ত নতুন করে মুক্তির তারিখ ঘোষণা করা হবে না বলেও জানা গেছে।

আশির দশকে অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘পেদ্দি’ সিনেমার কাহিনি। শক্তিশালী এক শত্রুর বিরুদ্ধে খেলাধুলার মাধ্যমে গ্রামের মানুষদের এক করার গল্প তুলে ধরা হবে এতে। প্রায় ২৫০ থেকে ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় আরও অভিনয় করছেন শিবা রাজকুমার জগপতি বাবু ও দিব্যেন্দু শর্মা। (তথ্যসূত্র সিয়াসাত)

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD