মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

লালমনিরহাটে নদীর পাড় থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : জেলার হাতিবান্ধা উপজেলায় নিখোঁজের ৮ দিন পর একরামুল (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ১৭ জুলাই রাতে তথা ১৬ জুলাই দিবাগত রাতে উপজেলার সানিয়াজান নদীর চর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত একরামুল উপজেলার রানীগঞ্জ গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের পুত্র।

পরিবার সুত্রে জানা গেছে, গত শুক্রবার (১০ জুলাই) দুপুর থেকে নিখোঁজ হয় একরামুল। পরিবারের লোকজন তাকে না পেয়ে গত সোমবার (১৩ জুলাই) হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে শুক্রবার রাতে একটি কুকুর সানিয়াজন নদীর বালু খুড়ে লাশটি বের করে। স্থানীয়রা তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে বালুতে পুতে রাখা হয়।

লাইট নিউজ/ঈজামু

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD