মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন।
সোমবার (২০ এপ্রিল) এ তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস। সাক্ষাতের সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।
দূতাবাস জানায়, বিশেষ দূত হার্ডার ও রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তারা বাল্যবিবাহ ও শিশুশ্রম থেকে সুরক্ষা নিশ্চিত করা, পুষ্টি উন্নয়ন, এবং নারীদের অর্থনৈতিক নিরাপত্তা জোরদারের মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করা ও পরিবারগুলোর বিকাশ নিয়ে আলোচনা করেন।