মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যাত্রী বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

কালীগঞ্জে ৭ কেজি গাজাঁ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় ৭ (সাত) কেজি গাজাঁ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

গোপন সংবাদ এর ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ পরিদর্শক তুষার কান্তি রায় এর নেতৃত্বে উপ পরিদর্শক সাইফুল ইসলাম ও একটি চৌকশ টিম কালীগঞ্জ থানাধীন গোড়ল ইউনিয়নের মালগাড়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান ভাসানী (৪০) এর বাড়ীতে অভিযান চালিয়ে পূর্ব দুয়ারী আধাপাকা চৌচালা টিনের ঘরের নির্মানাধীন বাথরুমের মাটির ভিতর হইতে ০৭ (সাত) কেজি গাঁজা উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে ০৭ (সাত) কেজি গাজাঁ উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এর চেষ্টা অব্যহত রয়েছে।

লাইট নিউজ/ঈজামু

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD